‎আফগানিস্তানের অংশগ্রহণে চীনে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘চীন-ইউরেশিয়া এক্সপো ২০২৬’

0
7

‎আন্তর্জাতিক বাজারে আফগান পণ্যের অবস্থান আরও শক্তিশালী করা এবং নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে চীনের উরুমকিতে অনুষ্ঠিত চীন-ইউরেশিয়া এক্সপো ২০২৬-এ অংশ নিয়েছে আফগানিস্তান। প্রদর্শনীতে ৩০টিরও বেশি স্টলে দেশটির জাফরান, কার্পেট, শুকনো ফল, মূল্যবান রত্নসহ নানা পণ্য প্রদর্শন করা হচ্ছে, যা রপ্তানি সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

‎২৫ জুন, বৃহস্পতিবার চীনের উরুমচি শহরে চীন–ইউরেশিয়া এক্সপো ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই আঞ্চলিক বৃহত্তম বাণিজ্যিক আয়োজনে আফগানিস্তানের ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন। আফগান প্রতিনিধিরা এই আয়োজনকে দেশের উৎপাদন সক্ষমতা প্রচার ও রপ্তানি বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বর্ণনা করছেন।

‎ব্যবসায়ী মুহাম্মদ নাঈম পোপাল বলেন, “এই এক্সপো আফগানিস্তানের হস্তশিল্প, জাফরান ও শুকনো ফলের শিল্পের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। এর মাধ্যমে আমরা বিশ্বকে আফগানিস্তানের পণ্যের সম্ভাবনা দেখাতে পারবো”।

‎প্রদর্শনীতে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী শাহাবউদ্দিন সাকিব হাফিযাহুল্লাহ অংশগ্রহণ করছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের অংশগ্রহণের লক্ষ্য হলো চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।

‎অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল হাদি গজনিওয়াল আফগান প্রতিনিধিদলগুলোকে আহ্বান জানান যেন তারা পণ্যের প্রচারেই সীমাবদ্ধ না থেকে চীনা সরকারি কর্মকর্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তি স্থানান্তরের বিষয়েও কার্যকর আলোচনা করেন। উল্লেখ্য, চীন-ইউরেশিয়া এক্সপো অঞ্চলটির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী, যা প্রতি বছর উরুমকিতে অনুষ্ঠিত হয় এবং আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


তথ্যসূত্র
‎1. China–Eurasia Expo Opens with Afghan Participation
‎- https://tinyurl.com/4puxyvn2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলার রায়: বিএনপি নেতাদের বেকসুর খালাস, ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরের আথোলি থানায় দখলদার পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ