কাশ্মীরের রাজৌরিতে টানা ৩৬ দিন ধরে চলছে দখলদার ভারতীয় বাহিনীর ব্যাপক সামরিক অভিযান, ঘন ঘন তল্লাশির ফলে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ

0
3

২৭ জুন অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দখলদার ভারতীয় বাহিনীর ব্যাপক সামরিক অভিযান ৩৬ তম দিনে প্রবেশ করেছে।

বিগত ২৩ মে উক্ত জেলার গম্ভীর মুঘলান ও দোরিমাল এলাকার ঘন বনাঞ্চলে ‘অপারেশন শেরুওয়ালি’ নামে এই বড় আকারের সামরিক অভিযান শুরু হয়। বিস্তীর্ণ বনাঞ্চলে কথিত ‘জঙ্গি’ উপস্থিতি সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এ উদ্দেশ্যে হাজার হাজার ভারতীয় সেনা কর্মী, প্যারা কমান্ডো এবং ভিলেজ ডিফেন্স গার্ডস (ভিডিজি) এর সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে, কাজে লাগানো হচ্ছে সামরিক হেলিকপ্টার, ড্রোন ও স্নিফার ডগ।

জঙ্গল, পাহাড়ি ট্র্যাক, প্রাকৃতিক গুহা ও ঝর্ণা এবং অন্যান্য স্পর্শকাতর স্থানসমূহে নজরদারি আরও জোরদার করেছে দখলদার ভারতীয় বাহিনী। তবে দুর্গম পরিবেশে অভিযানটি ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বলে স্বীকার করেছে দখলদার কর্তৃপক্ষ।

দখলদার সেনারা অঞ্চলটির মূল প্রবেশ ও প্রস্থান রুটে চেকপোস্ট স্থাপন করেছে। তারা সাধারণ যানবাহন ও যাত্রীদের ঘন ঘন তল্লাশি অব্যাহত রেখেছে।

দীর্ঘ অভিযান এলাকাটিকে যেন একটি সামরিক অঞ্চলে পরিণত করেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4cw8jwnk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে নির্মিত রাম মন্দিরের দানের তহবিলে ব্যাপক লুটপাট; গ্রেপ্তার ৮, প্রভাবশালী হিন্দুত্ববাদী নেতাদের রক্ষার চেষ্টা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী সেনাবাহিনীর ২টি চৌকিতে ইত্তেহাদুল মুজাহিদিন-এর সফল অভিযান: বহু সংখ্যক সন্ত্রাসী সেনা হতাহত