
ভারতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে একদল উগ্র হিন্দু কর্তৃক ১১ বছর বয়সী মুসলিম বালিকা গণধর্ষণ ও হত্যার শিকার হয়। এ ঘটনায় মুসলিম বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
গত ৪ জুলাই সন্ধায় বাড়ি থেকে খাবার কিনতে বের হলে বালিকাটি নিখোঁজ হয়েছিল। পরদিন (৫ জুলাই) সকালে পার্শ্ববর্তী এক পুকুর থেকে মেয়েটির বস্তাভর্তি লাশ উদ্ধার করে স্থানীয়রা।
নৃশংস এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় মুসলিমরা বিক্ষোভ করেছেন। ইতোমধ্যে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক ধর্ষক নিহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিন্দুদের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা গ্রহণে গড়িমসি করেছে হিন্দুত্ববাদী পুলিশ। কিন্তু গণপিটুনিতে ধর্ষক হত্যার অভিযোগে মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মোটেও দেরি করেনি উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।
স্থানীয় বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের উপর হামলা করেছে বলে দাবি করছে হিন্দুত্ববাদী প্রশাসন। এছাড়া গণপিটুনিতে হত্যার শিকার ইন্দ্রজিত মন্ডলকে তারা নির্দোষ বলে ঘোষণা করেছে। বিক্ষোভকারী মুসলিমদের অপরাধী সাব্যস্ত করে এখন তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিন্দুত্ববাদী কর্মকর্তারা।
মুসলিম বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলায় এখন পর্যন্ত ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হিন্দুত্ববাদী কর্মকর্তারা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yt97bkde


