
ভারতে উত্তরপ্রদেশের আলীগড়ে ১৪ বছরের এক মুসলিম বালিকা দুই হিন্দু কর্তৃক অপহরণ ও গণধর্ষণের শিকার হয়েছে। ১১ জুলাই শনিবার আলীগড়ের চাররা নামক গ্রামে নৃশংস এই ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী বালিকার মা জানান, ঐদিন তার মেয়ে সবজি কিনতে ঘর থেকে বের হয়েছিল। এরপর থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে গ্রামের উপকণ্ঠে একটি মাঠে তাকে অচেতন ও কাপড় ছেঁড়া অবস্থায় পাওয়া যায়।
পিতার অভিযোগ, ধর্ষকরা প্রথমত এক ধরনের রাসায়নিক স্প্রে দিয়ে তার কন্যাকে প্রায় অচেতন করে ফেলে। এছাড়া ধর্ষণের পূর্বে তাকে মদ পান করতেও বাধ্য করে ঐ দুর্বৃত্তরা।
অভিযুক্ত ধর্ষকরা হলো কিষাণ গোপাল বাল্মীকি এবং সঞ্জু বাল্মীকি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদেরকে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের শিকার বালিকাটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভারতে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনাগুলো বিশেষ করে মুসলিম নারীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি করেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2jjnf44m


