শিক্ষাসহ সব খাতে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান: তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

0
4

ইমারাতে ইসলামিয়া সরকারের অধীনে আফগানিস্তান শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শাইখ খায়রুল্লাহ খায়েরখাহ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং পরীক্ষার্থীদের অধিকার শতভাগ নিশ্চিত করা হয়েছে।

১৪০৫ শিক্ষাবর্ষের আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় (কানকোর) কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাইখ খায়রুল্লাহ খায়েরখাহ হাফিযাহুল্লাহ বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কানকোর পরীক্ষার পুরো প্রক্রিয়া এখন স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং এতে কোনো পরীক্ষার্থীর অধিকার ক্ষুণ্ন হচ্ছে না।

তিনি কানকোরে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অধ্যবসায়ের মাধ্যমে উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশের উন্নয়ন এবং সমাজের সেবায় কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।


তথ্যসূত্র
1. Afghanistan Making Strides Across All Sectors, Including Education
– https://tinyurl.com/kws97p9f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তি নির্মাণের মূল হোতা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস