
আফগানিস্তানে নারীদের জন্য ইসলামী শরিয়তে নির্ধারিত সব অধিকার নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেন, নারীদের অধিকার সংরক্ষণ এবং তাদের প্রয়োজন পূরণ করাকে ইমারাতে ইসলামিয়া ইসলামী শরিয়তের আলোকে নিজেদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
টোলোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, নারীদের যেসব অধিকার শরিয়তে নির্ধারিত হয়েছে, ইমারাতে ইসলামিয়া সেগুলো বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর ভাষায়, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আমাদের বোনদের জন্য শরিয়তে নির্ধারিত সব অধিকার নিশ্চিত করেছে এবং এসব দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
তিনি আরও বলেন, নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়া ইসলামী শরিয়তের বিধানকেই একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করে। এ নীতির আলোকে দেশের নারীদের অধিকার সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজন পূরণে সরকার কাজ করে যাচ্ছে।
জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, এ বিষয়ে অযথা উদ্বেগ বা বিভ্রান্তির কোনো কারণ নেই। ইমারাতে ইসলামিয়া শরিয়তের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও সেই নীতির আলোকেই কার্যক্রম পরিচালনা করবে।
তথ্যসূত্র
1. Islamic Emirate Says Women’s Rights Are Protected Under Sharia
– https://tinyurl.com/a6r5b5xv


