বাংলাদেশে ইমাম ও মুসলিম পরিচয়ে সাধারণ মুসলিমদের খ্রিস্টান বানাচ্ছে মিশনারীরা

0
0

বাংলাদেশের কিছু এলাকায় মসজিদের ইমামদেরকে টার্গেট করে কাজ শুরু করেছে খ্রিস্টান মিশনারীরা। মিশনারীদের এই ফাঁদে পরে কিছু ব্যক্তি খ্রিস্টানও হয়ে গেছে। বর্তমানে তারা সরলমনা সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করে খ্রিস্টান বানানোর কাজে লিপ্ত রয়েছে।

কিছুদিন আগে ফরিদপুর জেলার একটি মসজিদে মিশনারীর কাজে যুক্ত এমনই এক ইমামকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও এক ব্যক্তিকে আটক করা হয়, সে ওই এলাকায় খ্রিস্টান মিশনারীদের প্রধান হিসেবে কাজ করছিল বলে জানা গেছে।

স্থানীয় অন্য এক আলেমকে খ্রিস্টান বানানোর দাওয়াত দেয়ার পরই তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মিশনারী বই-পুস্তক পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক আলেমকে টাকার লোভ ও ইউরোপ-আমেরিকায় নিয়ে বিলাসী জীবন-যাপনের প্রলোভন দেখিয়ে খ্রিস্টান হওয়ার দাওয়াত দেয়া হয়। এ সময় তিনি কৌশলে কিছুদিন তাদের থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন এবং বিষয়টি স্থানীয় আলেম-উলামাদের অবগত করেন।

পরে স্থানীয় আলেম-উলামারা মসজিদে দিয়ে মুসলিম নামধারী ওই ইমাম ও তার প্রধানকে আটক করে। এ সময় তারা এলাকাটিতে ইমাম ও মুসলিম সেজে সাধারণ মুসলিমদের খ্রিস্টান বানানোর কথা স্বীকার করে। ইতোমধ্যে তারা বেশ মুসলিমকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে বলেও স্বীকারোক্তি দেয়।

জানা যায়, সাধারণ মসলিমদের সহজেই ধোঁকায় ফেলার জন্য নিজেদেরকে তারা মাওলানা, মুফতি পরিচয় দিতো।

ভিডিও লিংক-  https://archive.org/details/missionaries-convert-ordinary-muslims-to-christianity

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার