
উরুজগান প্রদেশে ২০০ জেরিব (প্রায় ৯৯ একর) জমির ওপর ৬ কোটি ৫০ লাখের বেশি আফগানি ব্যয়ে একটি আধুনিক কার্গো টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন করেছে ইমারাতে ইসলামিয়ার পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অর্থ ও প্রশাসন বিষয়ক উপমন্ত্রী হাফেজ সিদ্দিকুল্লাহ আবিদ এবং উরুজগান প্রদেশের স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির আওতায় কার্গো টার্মিনালের প্রধান ভবন, যানবাহনের জন্য পার্কিং ও ছাউনিযুক্ত স্থান, পানি ও বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক, একটি মসজিদ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১২ মাসের মধ্যে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, কার্গো টার্মিনালটি চালু হলে উরুজগানে পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
তথ্যসূত্র
1. The Ministry of Transport and Civil Aviation has initiated the
– https://tinyurl.com/ujnt5n7n


