আধিপত্য বিস্তারে নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি; নিহত ১, আহত ৩

0
0

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।

আহতরা হলেন- মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তাদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, এলাকার ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিলো। ইতোমধ্যে রায়পুরার স্থানীয় এমপি দুপক্ষের বিরোধ মীমাংসাও করে দিয়েছিল। এরপরও তাদের মধ্যে আবারও বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় ও পায়ে গুলি করে মোমেনকে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় মোমেনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানায়, চাঁনপুরে সওদাগরকান্দি এলাকায় দুইপক্ষের মধ্যে বিরোধের মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছে।


তথ্যসূত্র:
১। নরসিংদীতে বাড়িতে ঢুকে মাথায় গুলি, নিহত ১
– https://tinyurl.com/eswpu8v8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোণার দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে খনিজ খাতে বিগত এক বছরে বিনিয়োগ ১০ বিলিয়ন আফগানি, কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষের