নারায়ণগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক (২৭) বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে লাশ ভাসতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ নম্বর ওয়ার্ডের সাইলো ঘাট এলাকার বিশ্ব খাদ্য গুদামের পূর্বপাশে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভিকটিমের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে অবগত করে। পরবর্তীতে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ সাংবাদিকদের জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তবে ভিকটিমের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমরা পরিচয় সনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


তথ্যসূত্র:
১। শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
– https://tinyurl.com/2s46yjp3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশজুড়ে বেড়েই চলেছে হত্যা ও যৌন নিপীড়নের ঘটনা, মামলা করেও বিচার পাচ্ছে না নারীরা
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের নিয়ন্ত্রণে কৌশলগত তিদান শহর: হতাহত শতাধিক শত্রু সৈন্য