লেবাননে নিষিদ্ধ ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে সন্ত্রাসী ইসরায়েল

0
6

দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ফসফরাসযুক্ত গোলাবারুদ ব্যবহার করেছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। এসব হামলায় জলপাই ও পাইন গাছের বাগানে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জুবাইল এলাকার কৃষিজমি ও বনাঞ্চল লক্ষ্য করে ফসফরাসযুক্ত গোলাবারুদ নিক্ষেপ করা হয়। এর ফলে একাধিক স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

ফসফরাস হলো বিষাক্ত ও অত্যন্ত দাহ্য এক ধরনের রাসায়নিক উপাদান, যা বাতাসের সংস্পর্শে এলে নিমেষেই দাউদাউ করে জ্বলে ওঠে। দখলদার ইসরায়েলি বাহিনীর ফেলা এই সাদা ফসফরাস বোমার আঘাতে স্থানীয় বাগান ও সবুজ বনাঞ্চলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে।

একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাবাতিয়েহর কাছে আলি আল-তাহের পাহাড় এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইত আল-সাইয়াদ এলাকায় একটি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।


‎তথ্যসূত্র
1. Israeli forces drop missiles, phosphorus bombs on southern Lebanon
– https://tinyurl.com/mr38p592

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানে ৫৩৭ জনের দৃষ্টি কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার
পরবর্তী নিবন্ধচোরাচালানকৃত বিপুল অস্ত্র ও গোলাবারুদ জব্দ করল ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী