চীন-পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া

0
1

আফগানিস্তানের ভূখণ্ড থেকে কোনো দেশের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি সৃষ্টি হচ্ছে—চীন ও পাকিস্তানের এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া। ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন, আফগানিস্তানের অভ্যন্তরে কোনো অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় নেই এবং আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ নেই।

জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে পূর্ণ নিরাপত্তা বিরাজ করছে এবং এখানে এমন কোনো অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী নেই, যারা কোনো দেশের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তিনি বলেন, যদি কোনো পক্ষ আফগানিস্তানকে ঘিরে উদ্বেগ সৃষ্টি করে বা এ বিষয়ে প্রচারণা চালায়, সেটি তাদের নিজস্ব বিষয়। বাস্তবতা হলো, আফগানিস্তানে কোনো অবৈধ গোষ্ঠীর অস্তিত্ব নেই।

তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয় সেই দেশের নিজস্ব দায়িত্ব। সেসব সমস্যার দায় আফগানিস্তানের ওপর চাপানো বা আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ত করা সমীচীন নয়।

সম্প্রতি আফগান বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি ইউয়ে শিয়াওইয়ং পাকিস্তরান সফরে দেশটির বিশেষ প্রতিনিধি সাদিক খানের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে পাকিস্তান তেহরিক-ই-তালেবান এবং পূর্ব তুর্কিস্তান ইসলামি আন্দোলনের সদস্যরা আফগান ভূখণ্ডে অবস্থান করছে বলে দাবি করা হয়। তবে ইমারাতে ইসলামিয়া পুনর্ব্যক্ত করেছে যে, আফগানিস্তানের মাটি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে।


তথ্যসূত্র
1.Islamic Emirate, has rejected remarks by Chinese and Pakistani representatives regarding security threats
– https://tinyurl.com/2t9ewhyp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাবের নিয়ন্ত্রণে কেন্দ্রীয় হিরান রাজ্যের ৩ শহর: নিহত মোগাদিশু বাহিনীর ১৫৮ শত্রু সৈন্য