দক্ষিণ লেবাননে আইইডি বিস্ফোরণে দুই দখলদার ইসরায়েলি সেনা নিহত, আহত ৭

0
2

দক্ষিণ লেবাননের মাজদাল জৌন গ্রামে একটি ভবনের ভেতরে বিস্ফোরণে কমপক্ষে দুই দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং সাতজন আহত হয়েছে। ৫ আগস্ট, বুধবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরকভর্তি ভবনের ভেতরে একটি আইইডি বিস্ফোরণে অন্তত দুজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও সাতজন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে।

এর আগে, ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা যায় যে, দক্ষিণ লেবাননে একটি ‘কঠোর নিরাপত্তা পরিস্থিতির’ পর বেশ কয়েকজন গুরুতর আহতসহ একাধিক ব্যক্তিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিনটি অ্যাম্বুলেন্সসহ একটি হেলিকপ্টার অধিকৃত হাইফার রামবাম হাসপাতালে অবতরণ করেছে। নিহত ও আহত সৈন্যরা ৫৫তম ব্রিগেডের সদস্য ছিল।


তথ্যসূত্র
1.Two Israeli troops killed, seven wounded in South Lebanon blast
– https://tinyurl.com/5ae3yv3u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধডান হাতে ভাত খেতে খেতে বাম হাতে নিচ্ছে ঘুষ! ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের কর্মকর্তার ভিডিও ভাইরাল
পরবর্তী নিবন্ধদেশজুড়ে হত্যা-ধর্ষণ-ছিনতাইমূলক অপরাধ লাগামহীন, বিচারব্যবস্থার প্রতি আস্থাহীনতাকে দায়ী ভাবছেন বিশ্লেষকগণ