আফগান শরণার্থী পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনে ৬৫ হাজারের বেশি আবাসিক প্লট বরাদ্দ ইমারাতে ইসলামিয়ার

0
1

দেশে ফিরে আসা আফগান শরণার্থী পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে আবাসিক জমি বরাদ্দ কর্মসূচি জোরদার করেছে ইমারাতে ইসলামিয়া। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ৬৫ হাজার ১৫৪টি পরিবারের জন্য আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বশেষ পাঁচটি প্রদেশে আরও ১ হাজার ১৬৩টি শরণার্থী পরিবার স্থায়ী বসবাসের জন্য জমি পেয়েছে।

নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশে ফিরে আসা আফগান শরণার্থী পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও জমি বরাদ্দ কমিটি বিভিন্ন প্রদেশে ধারাবাহিকভাবে আবাসিক প্লট বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে নানগারহার প্রদেশে ৬৯৩টি, পাকতিকা প্রদেশে ১০৮টি, নিমরোজ প্রদেশে ১১২টি, ফারিয়াব প্রদেশে ১৫০টি এবং বামিয়ান প্রদেশে ১০০টি শরণার্থী পরিবারকে আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে একদিনেই মোট ১ হাজার ১৬৩টি পরিবার স্থায়ী পুনর্বাসনের জন্য জমি পেয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আবাসিক জমি বিতরণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত দেশের বিভিন্ন প্রদেশে মোট ৬৫ হাজার ১৫৪টি শরণার্থী পরিবারকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের মতে, এই কর্মসূচির লক্ষ্য হলো শরণার্থী পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা, সামাজিক স্থিতিশীলতা জোরদার করা এবং অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করে তোলা, যাতে তারা নিজ মাতৃভূমিতে শান্তিপূর্ণভাবে নতুন জীবন শুরু করতে পারে।


তথ্যসূত্র
1. Over 65,000 returnee families allocated residential land plots: MoUDH
– https://tinyurl.com/273t3d8f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের কুনার প্রদেশে গত বছরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৩৬টি বাড়ি ও একটি মসজিদ নির্মাণ করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক জ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার ওপর গুরুত্বারোপ ইমারাতে ইসলামিয়ার