ইমারাতে ইসলামিয়ার বিশেষ বাহিনীর অভিযানে আহমদ মাসউদ নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টের বিদ্রোহী কমান্ডার হাশিব কাওয়াই নিহত, ১৩ সহযোগী আটক

0
10

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের সালাং জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ইমারাতে ইসলামিয়ার বিশেষ বাহিনীর এক অভিযানে হাশিব কাওয়াই নামে এক জ্যেষ্ঠ বিদ্রোহী কমান্ডার নিহত হয়েছে। একই অভিযানে তার ১৩ সহযোগীকে জীবিত আটক করেছে বলে নিশ্চিত করেছে আফগান নিরাপত্তা বাহিনী।

হাসিব কাওয়াই মারকাজ নামে পরিচিত এই কমান্ডার আহমদ মাসউদের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরোধ ফ্রন্টের একজন জ্যেষ্ঠ কমান্ডার ছিল। ২০২১ সালের আগস্টে সাবেক সরকারের পতনের আগে সে আফগানিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের (এনডিএস) বিশেষ ইউনিটে দায়িত্ব পালন করেছিল। ইমারাতে ইসলামিয়া ক্ষমতা গ্রহনের পর সে সশস্ত্র বিদ্রোহে যোগ দেয় এবং গত পাঁচ বছর ধরে বিভিন্ন ভিডিওবার্তার মাধ্যমে ইমারাতে ইসলামিয়ার বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল।

আফগান গোয়েন্দা সূত্র জানিয়েছে, হাসিব সম্প্রতি পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে এবং সালাং জেলায় অবস্থান নেয়। ইমারাতে ইসলামিয়ার বিশেষ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি জটিল অভিযান পরিচালনা করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার নেতৃত্বাধীন দলটি বিভিন্ন প্রকারের হামলা চালিয়ে জনগণের মধ্যে ভীতি ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিল, কিন্তু বিশেষ বাহিনী তা পূর্বেই নস্যাৎ করে।

জাতীয় প্রতিরোধ ফ্রন্টও তাদের সিনিয়র কমান্ডারের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে। ফ্রন্টের পররাষ্ট্র সম্পর্ক প্রধান আলি মাইসাম নাজারি ফেসবুকে তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। তবে এনআরএফ নিহতের স্থান, সময় ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানায়নি।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সব ধরনের হুমকি মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। পারওয়ানের সালাং জেলায় ইমারাতে ইসলামিয়ার এই অভিযান আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গত এক সপ্তাহের মাঝে বাদাখশানে জুমা খান ফাতেহ এর বিদ্রোহকে নিস্ক্রিয় করা, তারপর হাসিব কাওয়াই মারকাজের মতো একজন শীর্ষ বিদ্রোহী কমান্ডারকে নিষ্ক্রিয় করা এবং তার ১৩ জন সহযোগীকে আটক করা ইমারাতে ইসলামিয়ার ক্রমবর্ধমান গোয়েন্দা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখছেন বিশ্লেষকগণ।


তথ্যসূত্র
1. Insurgent Commander Killed, 13 Held in Security Forces Intelligence Operation
– https://tinyurl.com/bdhvbc7c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় নৃশংস ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধহেরাতে এবছরে আঙুর উৎপাদন আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে, ফলন ছাড়িয়েছে ১ লাখ ৯০ হাজার টনের উপর