‘চিকেনস নেক’ নামে পরিচিত ‘শিলিগুড়ি করিডর’ নিরাপদ রাখার নামে পঞ্চগড় সীমান্তে ‘বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা বলয়’ তৈরি করেছে হিন্দুত্ববাদী ভারত সরকার

0
0

ভারতীয় ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান রুট শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক। ২১ আগস্ট শুক্রবার শিলিগুড়িতে গিয়ে এই করিডোর রক্ষায় বিশেষ ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’ বা ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ তৈরির ঘোষণা করেছে হিন্দুত্ববাদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শিলিগুড়ি করিডর নেপাল, ভুটান ও বাংলাদেশের অত্যন্ত কাছাকাছি অবস্থিত হওয়ায় আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে এটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর এলাকাগুলোর মধ্যে অন্যতম। অমিত শাহ জানায়, চিকেনস নেকের নিরাপত্তার স্বার্থে একটি ‘বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরি করেছে সরকার।

বিশেষ নিরাপত্তা গ্রিডের আওতায় তিনটি পয়েন্ট যথা- ১) ধুবড়ি (আসাম), ২) কিষাণগঞ্জ (বিহার), ৩) চোপড়া (পশ্চিমবঙ্গ)- এই তিন অঞ্চলে তিনটি সামরিক ঘাঁটি সক্রিয় করা হবে। এর মাধ্যমে সমন্বিতভাবে শিলিগুড়ি করিডর এলাকার নজরদারি বাড়ানো হবে।

এছাড়া ওই অঞ্চলে ভারতের সামরিক বাহিনীর উপস্থিতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হবে। একই সঙ্গে এই অঞ্চলের সামরিক প্রস্তুতি বজায় রাখতে ‘তিস্তা প্রহার’-এর মতো বিশেষ সামরিক মহড়া অব্যাহত রাখার কথাও উল্লেখ করেছে অমিত শাহ।

এছাড়াও ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় ৬৮৩৯ কোটি রুপির প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও ভুটান সীমান্তবর্তী গ্রামগুলোকে কেবল সড়কপথেই নয়, বরং মূল ভূখণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করা হচ্ছে।

তবে এসকল নিরাপত্তা গ্রিডের নামে পার্শ্ববর্তী দেশগুলোর নিরাপত্তার প্রতি কোন হুমকি তৈরী করা হচ্ছে কি না, এ নিয়ে সচেতন মহলে উদ্বেগ রয়েছে। কেননা, ইতিপূর্বে দেশটির রাজনৈতিক নেতারা কথিত ‘অখণ্ড ভারত’ প্রকল্পের নামে নিজেদের বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bp9r9tyf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদেশি হস্তক্ষেপে সৃষ্ট বিভাজন পেছনে ফেলে ঐক্যবদ্ধ হচ্ছে আফগান জনগণ; আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হাক্কানি হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধবুরকিনান জান্তার ৯টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদরা