পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ শিরকি সঙ্গীত গাইতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0
35

পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ শিরকি সঙ্গীত গাইতেই হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে দাবি করেছে, ‘বন্দে মাতরম’ সঙ্গীত ভারতের জাতীয়তাবাদ ও দেশপ্রেমের সাথে একীভূত, তার সরকার এই ব্যাপারে কোনও আপস করবে না। শনিবার (২২ আগস্ট) নিজের ভবানীপুর নির্বাচনী এলাকায় এক সমাবেশে বক্তব্যকালে সে এ কথাগুলো বলেছে।

অপরদিকে, ‘বন্দে মাতরম’ সঙ্গীতে শিরকি চরণ অন্তর্ভুক্ত থাকায় এটিকে মুসলমানদের বিশ্বাসের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করে আসছেন ভারতের আলেম সমাজ।

সমাবেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ এনে শুভেন্দু অধিকারী ঔদ্ধত্যের সাথে বলেছে, দেশবিরোধীদের সমর্থনে গণমাধ্যমের একটি অংশ যা-ই লিখুক না কেন, আমরা যাদবপুরের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব। তার দাবি, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদ, ভারতীয় সংস্কৃতি ও ‘সনাতন’ সংস্কৃতির প্রতিফলন থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়া এবং প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস পালনের বিরোধিতার জন্য সে কথিত ‘টুকরে-টুকরে গ্যাং’ (বিচ্ছিন্নতাবাদী) এবং ‘জিহাদি’ শক্তিকে অভিযুক্ত করেছে। উগ্র হিন্দুত্ববাদী নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন বাস্তবায়ন করা তার লক্ষ্য বলেও সে দাবি করেছে।

উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখার্জি ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছে, বর্তমানে বিজেপিকে সেই জনসংঘের রাজনৈতিক উত্তরসূরি বলে মনে করা হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yd86tnf6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সংকটে সারা দেশে তিন শতাধিক গার্মেন্টস বন্ধ, রপ্তানি অর্ডার যাচ্ছে প্রতিবেশী দেশে
পরবর্তী নিবন্ধফসলি জমি বিনষ্টের আশঙ্কায় নৌকাবাইচ বন্ধের দাবিকে ‘তৌহিদি জনতা’ তকমা লাগিয়ে মিডিয়ায় অপপ্রচার