
রাজধানীর মিরপুরে অবৈধ অস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হল—মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাতে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল মিরপুর মডেল থানার একটি টিম। এসময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।
পরে তাদের তল্লাশি করে একজনের প্যান্টের কোমরে একটি বিদেশি পিস্তল এবং অন্যজনের প্যান্টের বাম পকেট থেকে একটি ম্যাগাজিনে রক্ষিত ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
তথ্যসূত্র:
১। চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল
– https://tinyurl.com/yc7s6duh


