চাকরির কথা বলে বন্ধুকে টঙ্গীতে ডেকে এনে হত্যা, টঙ্গী ইজতেমা ময়দানের একটি ড্রেন থেকে লাশ উদ্ধার

0
8

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুরের টঙ্গীতে এনে আকাশ সরদার (২১) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিঠুর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। গ্রেপ্তারকৃত মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। তারা দুই জনই আগে কম্বোডিয়ায় প্রবাসী ছিল।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার অপু মিয়ার মাধ্যমে আকাশ ও মিঠু কম্বোডিয়ায় যায়। প্রায় তিন মাস আগে তারা দেশে ফেরে। দেশে ফেরার পর আকাশ বেকার হয়ে পড়লে তাকে চাকরি দেওয়ার কথা বলে গত ২৭ জুলাই সোনারগাঁওয়ে ডেকে নেয় মিঠু। পরে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ঐ দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করে সুমন নামে এক ব্যক্তি আকাশকে আটকে রাখার কথা জানায়। এরপর থেকে আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় আকাশের বাবা করিম সরদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মাজহারুল ইসলাম মিঠু, মো. অপু মিয়া ও মো. সুমন মিয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো দুই থেকে তিন জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তার চাহিদাপত্রের ভিত্তিতে র‍্যাব-১-এর একটি দল গত ২৩ আগস্ট টঙ্গী পশ্চিম থানার এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) সকালে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের ২১ নম্বর টয়লেটের পাশে একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।


তথ্যসূত্র:
১। চাকরির কথা বলে বন্ধুকে টঙ্গীতে ডেকে এনে হত্যা
– https://tinyurl.com/3rtvn7pm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশেষায়িত প্রশিক্ষণ শেষে সনদ অর্জন করলেন ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও ১০৯ তরুণ সেনানি
পরবর্তী নিবন্ধরাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এএসআই ও তার সহযোগী গ্রেপ্তার