বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহসভাপতি গ্রেপ্তার

0
2

বগুড়ার নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে।

পরে র‍্যাব সদস্যরা নুন্দহ গ্রামের জনৈক মোজাম্মেলের বাড়ির সামনে সড়কে চেকপোস্ট বসায়। রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টের কাছে এলে সেটি থামানো হয়। অটোরিকশায় থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে তার প্যান্টের বাম পকেটে জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এরপর তার কাছ থেকে মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সাংবাদিকদের জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/nhsyp5hc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু সেনাবাহিনীর বিরুদ্ধে লেজার, স্নাইপার এবং ড্রোন ব্যবহার করে আইএমপির ৪ অভিযান
পরবর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের ধস্তাধস্তি, দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ