মহারাষ্ট্রে মুসলিমের কাছে গরু বিক্রির সন্দেহে এক দলিত ব্যক্তিকে মারধর ও গোবর খাওয়ানোর অভিযোগ

0
1

ভারতে মহারাষ্ট্রের জলনা জেলায় মুসলিমের কাছে গরু বিক্রির অভিযোগ তুলে এক দলিত ব্যক্তিকে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক কর্মীরা। এছাড়া ভুক্তভোগীকে জোরপূর্বক গোবর খাওয়ানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ওই দলিত ব্যক্তি মুসলিম কসাইয়ের কাছে একটি গরু বিক্রি করতে যাচ্ছে এমন সন্দেহ থেকেই তার ওপর হামলা চালিয়েছিল উগ্র হিন্দুত্ববাদীরা।

গত ২৩ মে এ ঘটনা ঘটেছে। তবে চলতি মাসে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর এটি নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট ভিডিও ভাইরাল হওয়ার পরই সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী পরমেশ্বর সুহাস হিওয়ালে।

অভিযোগ পত্রে হিওয়ালে জানায়, সে তার ১১ বছরের ছেলে এবং সহযোগী নারায়ণ মারোতি কাম্বলের সঙ্গে দেউলগাঁও রাজা এলাকার সাপ্তাহিক গবাদিপশুর হাটে গিয়েছিল। সেখানে একটি গরু কেনার পর তারা জলনায় ফিরছিল।

ফেরার পথে কানহাইয়ানগর এলাকায় একদল উগ্রপন্থী তাদের পথ আটকায়। ওই ব্যক্তিরা নিজেদের উগ্র হিন্দুত্ববাদী বজরং দল ও অন্যান্য গোরক্ষা সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা গরুটি মুসলিম কসাইয়ের কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে হিওয়ালের বিরুদ্ধে অভিযোগ তোলে।

হিওয়ালে তখনই ওই অভিযোগ অস্বীকার করে এবং বৈধভাবে গরু কেনার নথিপত্র দেখায়। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা এরপরও তাকে মারধর করে, এমনকি তাকে জোর করে গোবর খাইয়ে দেয়। এ ঘটনায় পুলিশ ছয় অভিযুক্তের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনি ধারায় মামলা অন্তর্ভুক্ত করেছে।

ঘটনাটি মহারাষ্ট্রে কথিত গোরক্ষার নামে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা এবং দলিত জনগোষ্ঠীর ওপর বিদ্যমান নিপীড়ন নিয়ে আবারও উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি উক্ত ঘটনায় মুসলিমদের বিরুদ্ধে চরম বিদ্বেষ প্রকাশ পেয়েছে বলেও অভিযোগ উঠেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mukyfhrh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ প্রায় ২,৫০০
পরবর্তী নিবন্ধসারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা