পটুয়াখালীর দুমকিতে মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

0
0

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক তরুণ মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুর জামে মসজিদে এই ঘটনা ঘটে।

নিহত তরুণ পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় হলে মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে এসে প্রথম সায়েমের ঘরে যান এবং সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। তার ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন সাংবাদিকদের জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বের করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


তথ্যসূত্র:
১। মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার
– https://tinyurl.com/bd8pjhyp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবগুড়ার খেলার সময় ৭ বছর বয়সী শিশুকে দা দিয়ে কুপিয়ে খুন; ৩৫ বছর বয়সী খুনিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা