বরিশালে জুয়ার আসরে বিএনপি নেতা ও পৌরসভার হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল

0
0

বরিশালের বাকেরগঞ্জে এক বিএনপি নেতা ও পৌরসভার হিসাবরক্ষকের জুয়ার আসরে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে থাকা বিএনপি নেতার নাম ওবায়দুল ইসলাম মাহি। সে বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার সঙ্গে পৌরসভার হিসাবরক্ষক ইফতেখার উদ্দিনকেও দেখা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বাকেরগঞ্জ পৌরসভার পাশে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহির একটি গোপন আস্তানা রয়েছে। তার নেতৃত্বে প্রতিদিন স্থানটিতে রাতে জুয়ার আসর বসে। এতে রাজনৈতিক নেতা, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় বলে তারা জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানটিতে তাস দিয়ে জুয়া খেলা চলছে। একটি ব্যানার বিছিয়ে তার ওপর টাকা রাখা হয়েছে। ভিডিওতে বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক ইফতেখার উদ্দিনকে জুয়ায় জিতে হাতে টাকা নিয়ে চুমু খেতে দেখা যায়।


তথ্যসূত্র:
১। জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল
– https://tinyurl.com/tdc6kzap

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভোলার বোরহানউদ্দিনে মেঘনা নদী থেকে ১০ বছর বয়সী অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার