কক্সবাজারের চকরিয়ায় দিনে-দুপুরে ডাকাতি

0
3

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় উপজেলার রাজারবিল দক্ষিণ নয়াপাড়া গ্রামের মোহাম্মদ আরাফাতের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মোহাম্মদ আরাফাত গণমাধ্যমকে জানান, জুমার নামাজের সময় তারা ঘরে ঢুকে তার ছোটবোনকে প্রথমে রশি দিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে ডাকাত দলের সদস্যরা আলমিরা ভেঙে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


তথ্যসূত্র:
১। চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি
– https://tinyurl.com/4u6uw6hr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছরে ১৩টি সরকারি প্রতিষ্ঠানের ৯২৮টি জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়া সহজ করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধবগুড়ায় চালককে চেতনানাশক খাইয়ে অটোভ্যান ছিনতাই