হেরাত ও বাদগিস প্রদেশে তেল অনুসন্ধান ও উত্তোলনে ইমারাতে ইসলামিয়ার ২৮ মিলিয়ন ডলারের চুক্তি

0
2

আফগানিস্তানের হেরাত ও বাদগিস প্রদেশের কাশকারি অববাহিকায় তেল অনুসন্ধান ও উত্তোলনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ২ কোটি ৮০ লাখ ডলারের চুক্তি করেছে ইমারাতে ইসলামিয়া। অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রকল্পটির আওতায় ১২ হাজার ৮৭১ বর্গকিলোমিটার এলাকায় তেল অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম পরিচালনা করা হবে।

কার্যালয়টি আরও জানিয়েছে, অনুসন্ধানপর্বে প্রকল্পটিতে ২০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। চুক্তি অনুযায়ী, উত্তোলিত তেলের ওপর ইমারাতে ইসলামিয়ার জন্য ২০ শতাংশ রাজস্ব নির্ধারণ করা হয়েছে।

এই ধরনের প্রযুক্তিনির্ভর কার্যক্রম দেশের জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সম্ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। চলমান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে তেল অনুসন্ধান ও বিনিয়োগ কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং দেশের জ্বালানি স্বনির্ভরতার পথে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র

1. A $28 million contract has been signed with a private company
– https://tinyurl.com/4wkcjysc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা সিটিতে ড্রোন হামলা চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও গাজায় দুই দিনে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ