
শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ ও ভালো পাঠদানের সুযোগ নিশ্চিত করতে আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে চার বছরে ৬০টির বেশি বিদ্যালয় মানসম্মতভাবে সংস্কার করেছে ইমারাতে ইসলামিয়া। এ উদ্যোগের ধারাবাহিকতায় এবার আরও ১০টি বিদ্যালয়, দুটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাদেশিক শিক্ষা বিভাগের বিভিন্ন স্থাপনা সংস্কারের কাজ শুরু করা হয়েছে।
পাঞ্জশির প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র সাইফুদ্দিন লাতুন হাফিযাহুল্লাহ জানান, প্রায় ৪০ লাখ আফগানি ব্যয়ে নতুন এসব সংস্কার কাজ সম্পন্ন করা হবে। প্রদেশের রাজধানীসহ সাতটি জেলায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী শিক্ষার পরিবেশ তৈরি করাই এসব সংস্কার কাজের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে এবং শিক্ষা খাতে আরও বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে।
পাঞ্জশিরের স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও ভালো করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
তথ্যসূত্র
1. Over 60 Schools in Panjshir Renovated to Standard
– https://tinyurl.com/33fpr93u


