দ্বিপক্ষীয় অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিন দিনব্যাপী আফগানিস্তান-উজবেকিস্তান যৌথ শিল্প প্রদর্শনী শুরু

0
4

দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উজবেকিস্তানের তেরমেজে আফগানিস্তান ও উজবেকিস্তানের যৌথ শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উপস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে দুই দেশের পণ্য ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরতে শতাধিক স্টল রাখা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার বালখ প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দীন আজিজি, বালখের উপ-প্রশাসক, উজবেকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি এবং উজবেকিস্তানের সুরখানদারিয়া অঞ্চলের গভর্নরের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে দুই দেশের কার্পেট, গালিচা, কৃষিপণ্য, মূল্যবান ও আধামূল্যবান পাথর, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নূরুদ্দীন আজিজি বলেন, এই প্রদর্শনী শুধু পণ্য প্রদর্শনের আয়োজন নয়; বরং দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার একটি বাস্তব পদক্ষেপ। হালকা শিল্প খাতে আফগানিস্তানের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি দুই দেশের উৎপাদক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে একটি সহযোগিতামূলক নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান।

এদিকে আফগানিস্তানবিষয়ক উজবেকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ইসমাতুল্লাহ ইরগাশেভ বলেন, গত আট মাসে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে উজবেকিস্তানের আটজন গভর্নর আফগানিস্তান সফর করে বিভিন্ন প্রদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি জানান, শুধু গত ছয় মাসেই দুই দেশের মধ্যে ২০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। আগামী বছর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে উভয় দেশ।

তেরমেজের এই যৌথ প্রদর্শনী দুই দেশের পণ্য, শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও সামনে আনার পাশাপাশি বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণের একটি নতুন সুযোগ তৈরি করেছে। দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়িত হলে আফগানিস্তান-উজবেকিস্তান অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।


তথ্যসূত্র

1. Afghanistan-Uzbekistan Light Industries Exhibition Opens in Termez
– https://tinyurl.com/3veumz7d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাগরিকত্বের যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বিগত ৩ মাসে বাংলাদেশি সন্দেহে অন্তত ১১ মুসলিম আটক
পরবর্তী নিবন্ধগাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবুতে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শিশুসহ দুই জন শহীদ