সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা: হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির

0
4

সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার সম্পদের ওপর আগেভাগে মালিকানা পাওয়া সন্তানরা তাদের দীর্ঘ হায়াতের জন্য দোয়া করার বদলে মনে মনে মৃত্যু কামনা করবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী হাফিযাহুল্লাহ। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে সন্তানকে মালিকানা দিয়ে দিলে সে চাইতে পারে মা-বাবা যেন দ্রুত মারা যান, যাতে নির্বিঘ্নে সম্পদের ভোগদখল করা যায়। বৃদ্ধ বয়সে মা-বাবার সুরক্ষার কথা বলে এই বিধান আনা হলেও আল্লাহ তায়ালা প্রত্যেকের অধিকার বিস্তারিতভাবে নির্ধারণ করে দিয়েছেন। নতুন আইন করে শরিয়াহর বিধানকে উপেক্ষা করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে পছন্দের ব্যক্তিকে সম্পদ দিয়ে অন্য উত্তরাধিকারীদের বঞ্চিত করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে কোনো ব্যক্তির শুধু মেয়ে সন্তান থাকলে শরিয়াহর ফরায়েজ অনুযায়ী চাচাসহ অন্যান্য আত্মীয়দের যে অধিকার থাকে, তা এই আইনের ফলে ক্ষুণ্ন হবে এবং মিরাস ব্যবস্থা উপেক্ষিত হবে।

সরকারের তরফ থেকে হেবা ও মিরাস আইনকে স্পর্শ করা হয়নি বলা হলেও কার্যত তা করা হচ্ছে এবং তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেন তিনি। আইন চূড়ান্ত করার আগে দেশের শীর্ষ উলামায়ে কেরামের সঙ্গে আলোচনারও দাবি জানান তিনি।


তথ্যসূত্র:
১। ‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’
– https://tinyurl.com/mvrzf8d9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫
পরবর্তী নিবন্ধনিউ কাবুল সিটির প্রথম ধাপের বৃহৎ পরিকল্পনা অনুমোদন, নির্মিত হবে ১০ হাজারের বেশি আবাসিক প্লট