
আফগানিস্তানের খোস্ত প্রদেশের মুসাখেল ও গুরবুজ জেলার গ্রামাঞ্চলের জনগণের কষ্ট লাঘব করতে প্রায় ৩ কোটি ৬০ লাখ আফগানি ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্পগুলো এরই মধ্যে উদ্বোধন করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রতিরোধক দেয়াল নির্মাণ এবং সোপান খনন। স্থানীয় পর্যায়ে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
এসব উদ্যোগ বাস্তবায়ন বন্যার ঝুঁকি কমাতে, নিরাপদ পানির সরবরাহ ও কৃষি খাতে সেচ সুবিধা বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Four development projects worth around 36 million Afghanis have been completed
– https://tinyurl.com/26t3mmpn


