কর্ণাটকে হিন্দুদের গণেশ বিসর্জন শোভাযাত্রা থেকে মসজিদ ও মাদ্রাসায় পাথর নিক্ষেপ

0
39

ভারতে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার ভাটকালে হিন্দুদের গণেশ প্রতিমা বিসর্জন শোভাযাত্রাকালে একটি মসজিদ ও মাদ্রাসায় পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার, ১৬ সেপ্টেম্বর, রাতে এ ঘটনাকে কেন্দ্র স্থানীয় মুসলিমদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, গুলমি রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত ইসমাইল সুন্নি জামিয়া মসজিদ এবং সংশ্লিষ্ট ভবনের নিচতলায় পরিচালিত তাজুস সুন্না আরবি মাদ্রাসায় পাথর ছোড়া হয়। এ ঘটনায় মসজিদ ও মাদ্রাসার দুটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যায়।

ঘটনার প্রতিবাদে স্থানীয় মুসলিমরা থানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেছে, তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ কর্মীরা। পাশাপাশি মুসলিমদের বিক্ষোভ নিয়ন্ত্রণে করতে ভাটকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/549k583z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে দেশ গড়ার আহ্বান আমিরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ’র
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রুর পদাতিক ইউনিট ও রসদবাহী গাড়িবহরে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের সফল অভিযান