
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা ব্যস্ততম মহাসড়কের পাশে পুলিশ কর্তৃক জব্দ করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, জেলার কানাইপুরের করিমপুর হাইওয়ে থানার সামনে দুর্ঘটনা কবলিত জব্দ করা পূর্বাশা পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং বাসটির অধিকাংশই পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনাকবলিত একটি পরিবহনে কে বা কারা হঠাৎ আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে প্রাথমিকভাবে কে বা কারা আগুন ধরিয়েছে তা জানা যায়নি।
তথ্যসূত্র:
১। ফরিদপুরে থানার সামনে বাসে আগুন
– https://tinyurl.com/yxmxtx48


