বিহারে হিন্দুদের জমির ওপর দিয়ে মুসলিমের মরদেহ দাফনে নেওয়ার পথে বাধা, নদী পেরিয়ে কবরস্থানে গেলেন স্বজনেরা

0
35
প্রতীকী ছবি

ভারতের বিহারে এক মুসলিম ব্যক্তির মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়ার পথে রাস্তা আটকে বিপত্তি সৃষ্টি করা হয় বলে স্থানীয় হিন্দুদের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। বিকল্প উপায় না পেয়ে গ্রামের নদী পার করেই মরদেহটি কবরস্থানে নিয়ে যেতে হয়। এ ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন শোকাহত স্বজন ও স্থানীয় মুসল্লিরা। ৩০ সেপ্টেম্বর দ্যা অবজারভার পোস্টে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

সূত্রমতে, দ্বারভাঙা জেলার মেকনা গ্রামে ওই মুসলিম ব্যক্তির লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছিলেন স্বজন ও স্থানীয় মুসলিমরা। ভারী বৃষ্টিপাতের দরুন নিয়মিত ব্যবহৃত পথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। তাই হিন্দুদের দখলে থাকা জমির ওপর দিয়ে যাওয়ার জন্য মুসলিমদের বিকল্প পথ বেছে নিতে হয়েছিল। কিন্তু স্থানীয় পাসওয়ান সম্প্রদায়ের হিন্দুরা ওই পথে দাফনের জন্য যাওয়ার অনুমতি দেয় নি।

তারা অজুহাত দেখায়, সেখানে একটি মন্দির নির্মাণের পরিকল্পনা রয়েছে, তাই মুসলিম ব্যক্তির লাশটি ওই পথ দিয়ে নেওয়া যাবে না। মুসলমানরা স্থানীয় হিন্দুদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু হিন্দু বাসিন্দারা কোনভাবেই সম্মত হননি।

জানা যায়, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি সত্ত্বেও তারা মুসলমানদের পক্ষে কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। অবশেষে লাশের খাটিয়া কাঁধে তুলে মুসলমানরা গ্রামের নদীতে নেমে পড়েন। নদী পার হয়েই তারা নির্ধারিত কবরস্থানে পৌঁছান।

উগ্র হিন্দুত্ববাদের উত্থানের ফলে বিহারে মুসলিমবিদ্বেষ কতটা অমানবিক রূপ ধারণ করেছে ঘটনাটি তারই ইঙ্গিত বহন করছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/59t2mv3y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ১ম সপ্তাহ, অক্টোবর ২০২৬ ||
পরবর্তী নিবন্ধরাজধানীর মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যা মামলার প্রধান আসামিকে ৬ মাসের জামিন দিলো হাইকোর্ট