নাটোরে ছাত্রীকে ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা-প্রধান শিক্ষকের জামিন, জেল থেকে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি

0
3

নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফিরোজুল ইসলাম (৪৮) নামে এক বিএনপি নেতাকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। তবে, জামিনে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি দিয়েছে সে। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে রাজশাহী কারাগার থেকে সে মুক্তি পায়। এ সময় সেখানে গাড়ির বহর ও ফুলের মালা নিয়ে উপস্থিত ছিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মী।

পরদিন ৩০ সেপ্টেম্বর উপজেলার নাজিরপুরে এক সভায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ফিরোজ বাদীকে হত্যার হুমকি দেয়। বক্তব্যে এই বিএনপি নেতা বাদীকে হুমকি বলেছে, ‘চারজনের সাক্ষীতে যদি আমার যাবজ্জীবন জেল দেয়, তাহলে এখানে কয়েক হাজার লোক আছে, এরা তো সবাই সাক্ষী দিচ্ছে, প্রতিপক্ষরা কী করেছে। বিচার হবে। বিচার কিন্তু শুরু হয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি এই নাজিরপুরের মাটিতেই বিচার হবে।’ তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ও মামলার বাদী গণমাধ্যমে বলেন, ‘জামিনে এসেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নাজিরপুরের মাটিতেই বিচার করার হুমকিও দিয়েছে। এতে পরিবার নিয়ে আতঙ্কে বসবাস করছি। বিষয়টি আমি থানা পুলিশকে জানিয়েছি।’

ধর্ষক ফিরোজুল ইসলাম গুরুদাসপুর উপজেলার নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল। সে নাজিরপুরের দৌলতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে গুরুদাসপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির দায়িত্বেও ছিল।

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের কৌঁসুলি মুন্সি আবুল কালাম আজাদ গণমাধ্যমে জানায়, প্রধান শিক্ষক ফিরোজের বিরুদ্ধে ধর্ষণ প্রমাণ হওয়ায় যাবজ্জীবন এবং অপহরণের ঘটনায় পৃথক একটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। নির্যাতিত শিক্ষার্থীর পরিবার আদালতের রায়ে সন্তুষ্ট ছিল। কিন্তু আপিলে আসামি ফিরোজ মুক্তি পাওয়ায় বাদীর পরিবারে ভীতি তৈরি হয়েছে।

উল্লেখ্য যে, ২০২২ সালের ১ অক্টোবর এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে বিদ্যালয়ে গেলে ভুক্তভোগী ছাত্রীকে স্কুলগেট থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে রাজশাহীর একটি আবাসিক হোটেলে হাত-পা বেঁধে ধর্ষণ করে ফিরোজুল।

এ ঘটনায় ছাত্রীর বাবা গুরুদাসপুর থানায় ফিরোজুল ইসলাম ও তার দুই ভাইকে আসামি করে মামলা করেন। ওই বছরের ১১ অক্টোবর রাতে গাজীপুরের কালিয়াকৈরের তকীতলার একটি আবাসিক হোটেল থেকে ফিরোজকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।


তথ্যসূত্র:
১। জামিনে বেরিয়েই বাদীকে হত্যার হুমকি, ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক বিএনপি নেতার
– https://tinyurl.com/3f23rxzj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিরিয়ানিভোজীদের পশু আখ্যায়িত করে বিতর্কিত মন্তব্য করেছে আসামের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপশ্চিমতীর ও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ