রাজধানীর বাংলামোটরে চাঁদাবাজির সময় যুবদল নেতা আটক, গুলিতে আহত ওষুধ ব্যবসায়ী

0
0

চাঁদাবাজি করার সময় রাজধানীর বাংলামোটর এলাকায় মোহাম্মদ সায়মন নামে এক যুবদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। এ সময় চাঁদাবাজ সাইমনের অস্ত্রের গুলিতে মো. সোহান (৩৫) নামের একজন ওষুধ ব্যবসায়ী আহত হয়েছেন। এলাকাবাসীর মধ্যে ভীতি সঞ্চার করতে অন্তত দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে সায়মন।

আহত সোহান গণমাধ্যমে জানায়, বাংলামোটর এলাকায় আমার একটি ওষুধের দোকান রয়েছে। বহিষ্কৃত যুবদল নেতা মোহাম্মদ সায়মন বাংলামোটরসহ আশেপাশে এলাকার চাঁদাবাজি করে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর দিকের গলিতে সায়মন কয়েকজন লোক নিয়ে হঠাৎ আমার পথরোধ করে। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে সায়মন কোমর থেকে পিস্তল বের করে আমার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এরপর আশেপাশের লোকজন এগিয়ে আসলে সায়মন দুটি ফাঁকা গুলি ছোড়ে। এরপরও এলাকাবাসী এলে এগিয়ে এলে তোপের মুখে সায়মন তার সহযোগীদের নিয়ে একটি ভবনে ঢুকে পরে। ওই সময় কয়েকজন আমাকে ধরাধরি করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

এদিকে ঘটনার পর সাইমনের বাড়ির সামনে অবস্থান নেয় শতাধিক এলাকাবাসী। এ সময় সায়মনের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসলেও সায়মনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে এআরবি, অতিরিক্ত পুলিশ ও সোয়াটের সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে সায়মনসহ চরজনকে আটক করে থানায় পাঠায়।


তথ্যসূত্র:
১। চাঁদা নিতে গিয়ে সাবেক যুবদল আহ্বায়কসহ ৪জন আটক, গুলি, আহত ১
– https://tinyurl.com/2bty4n8a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমতীর ও গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি শহীদ