ঠাকুরগাঁওয়ে ৩ বছরের মুসলিম শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ করল হৃদয় বর্মন নামে এক হিন্দু

0
1

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার তিন বছর বয়সী এক মুসলিম মেয়ে শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ করেছে হৃদয় বর্মন (১৩) নামে এক হিন্দু কিশোর। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১১টার দিকে শিশুটি বাড়িতে খেলা করার সময় পাশের বাড়ির এক শিশুর ডাকে তার সঙ্গে খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার সময় হৃদয় বর্মন শিশুটিকে কৌশলে বাড়ির পেছনে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতন চালায়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তার মা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় হিন্দু কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর শিশুটিকে বাড়িতেই রাখা হয়েছিল, তবে ঘটনার পরদিন (১ অক্টোবর) রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

অভিযুক্ত হৃদয় বর্মনের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি রথবাজার এলাকায়। তার পিতার নাম বৈশাখু বর্মন। ঘটনার সময় সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সে প্রায়ই নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার পর তার নানা নিতাই তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী সংবাদ মাধ্যমে জানায়, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
১। ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
– https://tinyurl.com/bedfvjbk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী মোগাদিশু ও আফগোয়েতে আশ-শাবাবের পৃথক অভিযানে ৪ শত্রু সেনা হতাহত