
আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তান কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান জিয়া আহমদ তাকাল হাফিযাহুল্লাহ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি বলেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে পাকিস্তান বারবার আফগানিস্তানের ওপর অযৌক্তিক ও অবৈধ দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ও অভ্যন্তরীণ সংকটের দায় আফগানিস্তানের ওপর চাপিয়ে আসছে। আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে- এই অভিযোগকে সামনে রেখে তারা বারবার আফগানিস্তানে সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করেছে। এর মাধ্যমে নিজেদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনগণের প্রশ্ন ও অসন্তোষ থেকে দৃষ্টি সরিয়ে সমস্যার দায় প্রতিবেশী দেশের ওপর চাপানোর সুযোগ তৈরি করা হচ্ছে।
সম্প্রতি ইসহাক দারও আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে, হামলার কাজে ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানান। এর জবাবে জিয়া আহমদ তাকাল হাফিযাহুল্লাহ স্পষ্ট করেছেন, আফগান ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না; তবে এই বিষয়কে অজুহাত করে আফগানিস্তানের ওপর অযৌক্তিক দাবি চাপিয়ে দেওয়াও গ্রহণযোগ্য নয়।
তথ্যসূত্র
1. Zia Ahmad Takal, head of public relations at the Ministry of Foreign Affairs, told
– https://tinyurl.com/22k7k3bn

