দীর্ঘ সংঘাতের অধ্যায় পেরিয়ে স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক সহযোগিতার পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান: পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি হাফিযাহুল্লাহ

0
9

দীর্ঘ যুদ্ধ ও অস্থিতিশীলতার অধ্যায় পেরিয়ে আফগানিস্তান এখন স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, আফগানিস্তানসহ পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা প্রতিদ্বন্দ্বিতা ও চাপের ওপর নয়, বরং পারস্পরিক নিরাপত্তা, অর্থনৈতিক সংযোগ, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গড়ে উঠতে হবে।

মস্কো ফরম্যাটের অষ্টম পরামর্শমূলক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ আঞ্চলিক দেশগুলোর মধ্যে রাজনৈতিক, নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আফগানিস্তান দীর্ঘদিনের সংঘাত ও ব্যাপক অস্থিতিশীলতার পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এখন স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অঞ্চলের ভবিষ্যৎকে নিরাপত্তা প্রতিযোগিতা ও পারস্পরিক চাপের মাধ্যমে নির্ধারণ করা উচিত নয়। বরং যৌথ নিরাপত্তা, অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক সম্পর্কের বিস্তার, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকেই আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে ওঠা আইএসআইএসসহ অন্যান্য গোষ্ঠীকে ইমারাতে ইসলামিয়া দমন করেছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানকেও দেশের নিরাপত্তানীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, আইএসআইএস, নাশকতামূলক নেটওয়ার্ক, মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধের মতো হুমকি কোনো দেশের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এসব মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

আফগানিস্তান সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান যৌথভাবে প্রতিরোধ এবং মাদক পাচার বন্ধে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ধারাবাহিক সহযোগিতার জন্য প্রস্তুত বলেও জানান তিনি। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অঞ্চলে অর্থনৈতিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্কও আরও বিস্তৃত করা সম্ভব।


তথ্যসূত্র

1. Afghanistan Shifting From War to Security and Regional Engagement
– https://tinyurl.com/479jrzrc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলিমপ্রধান বাংলাদেশের স্কুল কারিকুলামে ২০২৭ বা ২০২৮ সাল থেকে নাচ-গান, বাদ্যযন্ত্রের শিক্ষা চালু করতে চায় তারেক রহমান!
পরবর্তী নিবন্ধ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন চারটি বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী