
নূরিস্তান প্রদেশের রাজধানী পারুনে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জনসেবার পরিধি বাড়াতে প্রায় ২ কোটি ৪০ লাখ আফগানি ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। এসব প্রকল্পের মধ্যে রয়েছে নূরিস্তান কারাগারের নতুন ভবন নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থা এবং ২৭০ মিটার দীর্ঘ একটি প্রতিরোধ দেয়াল নির্মাণ।
নূরিস্তান প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, ১ কোটি ৪৮ লাখ আফগানি ব্যয়ে কারাগারের নতুন ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া পারুনিস গ্রামে ৪০ লাখ আফগানি ব্যয়ে পানি সরবরাহ নেটওয়ার্ক এবং ৫০ লাখ আফগানি ব্যয়ে ২৭০ মিটার দীর্ঘ প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হচ্ছে।
প্রশাসনের বিবৃতি অনুযায়ী, এসব প্রকল্পের নির্মাণকাজে কয়েক ডজন স্থানীয় বাসিন্দার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর ফলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য আয়ের নতুন সুযোগও সৃষ্টি হবে।
এদিকে নূরিস্তান প্রদেশের সঙ্গে সংযোগকারী দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কের বড় ধরনের পুনর্নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এসব উন্নয়নকাজ সম্পন্ন হলে নূরিস্তানের যোগাযোগব্যবস্থা ও স্থানীয় অবকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র
1. Work Begins on Three Development Projects in Nuristan
– https://tinyurl.com/23arj6vt


