ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১; নিখোঁজ আরেক ক্রু

0
0

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে দেশটির বিমানবাহিনীর একটি ‘মিরাজ ২০০০-ডি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে এবং অপর ক্রু সদস্য নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০ অক্টোবর, মঙ্গলবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে নঁসি শহরের কাছে মুর্ত-এ-মোজেল অঞ্চলের রোজেভিল এলাকায় ঘটনাটি ঘটে। বিমানটি একটি উড্ডয়ন মিশন শেষে ঘাঁটিতে ফিরছিল। এতে একজন যুদ্ধবিমানচালক ও একজন অস্ত্রব্যবস্থা কর্মকর্তা ছিল।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ধ্বংসাবশেষ শনাক্ত করে তল্লাশি অভিযান শুরু করে। ২১ অক্টোবর পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তার পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছিল। দ্বিতীয় ক্রু সদস্যের সন্ধান তখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনায় যুদ্ধবিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও আশপাশের স্থাপনা বা সম্পদের ক্ষয়ক্ষতি এবং বেসামরিক মানুষের হতাহতের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।


তথ্যসূত্র :
1. Fighter jet crashes in eastern France, killing at least 1 person
– https://tinyurl.com/59s32jt6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিকায় ৫২ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১৩০ বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কাপিসা প্রদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে ৬ লাখ ডলারের বেশি ব্যয়ে অবকাঠামো নির্মাণ