গাজায় আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শহীদ অন্তত ৭ ফিলিস্তিনি

0
1

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও বিমান হামলা থামছেই না। ২১ অক্টোবর, বুধবার অঞ্চলজুড়ে নতুন করে চালানো হামলায় আরও সাত ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একই সময়ের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত “যুদ্ধবিরতি” কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১,৫৩৪ জন ফিলিস্তিনি শহীদ এবং ৫,৪৮৬ জন আহত হয়েছেন।

হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অন্তত ৮৪১ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী আগ্রাসনের ফলে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যায় সর্বমোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭৪,৪৯৪ জনে এবং আহত হয়েছেন ১,৭৫,৬০৪ জনেরও বেশি মানুষ।

তবে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকারীদের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা এই হিসাবের চেয়ে বহু গুণ বেশি হতে পারে। কারণ এখনও উপত্যকার বিভিন্ন স্থানে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন এবং অব্যাহত গোলাবর্ষণ ও যোগাযোগের অভাবে সব এলাকায় পূর্ণাঙ্গ উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।


তথ্যসূত্র :
1. Seven killed in Israeli attacks on Gaza in past 24 hours
– https://tinyurl.com/y7xhhdpb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহায়দরাবাদে বিদ্যুতের কাজ করতে গিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার দুই মুসলিম ইলেকট্রিশিয়ান
পরবর্তী নিবন্ধহুথিদের দমনের আড়ালে মুজাহিদদের নিয়ন্ত্রিত এলাকা দখলের পায়তারা; আত্ম-বিধ্বংসী লড়াইয়ে না নামতে উপজাতীয় নেতাদের প্রতি আল-কায়েদার সতর্কবার্তা