উত্তর প্রদেশে পূজায় ডিজে গানের উচ্চ আওয়াজে প্রাণ হারালো এক মুসলিম নবজাতক শিশু

0
2

ভারতের উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় উচ্চ শব্দে ডিজে বাজানোর ঘটনায় দুই দিন বয়সী এক মুসলিম নবজাতকের মৃত্যু হয়েছে। গত ২০ অক্টোবর বারহানি শহরের রাম জানকী মন্দিরের কাছে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালে এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা জাভেদ মানিহার অভিযোগ করেন, ডিজের শব্দ এতটাই তীব্র ছিল যে তাদের বাড়ির বাইরের একটি স্থাপনার অংশ ভেঙে পড়ে। শোভাযাত্রাটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার ছেলের শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে বিকট শব্দের পর শিশুটি সাড়া দেওয়া বন্ধ করে দেয়।

স্থানীয় কয়েকটি দুর্গাপূজার মণ্ডপের প্রতিমা বিসর্জনের আগে শহরের রামলীলা ময়দানে আনা হয়। পরে প্রতিমাগুলো চারগাহওয়া নদীতে বিসর্জন দেওয়া হয়। নবজাতকের পরিবারের বাড়ি ওই মাঠ থেকে ৩০ মিটারেরও কম দূরত্বে অবস্থিত বলে জানা গেছে।

এ ঘটনায় জাভেদ পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, উচ্চ শব্দে ডিজে বাজানোর কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/2w7fwxdu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ইসলাম কালা বন্দর দিয়ে রপ্তানি বেড়েছে ৭২ শতাংশ, আয় ১২ কোটি ৪২ লাখ ডলার
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে শরিয়াভিত্তিক বিচারব্যবস্থায় ছয় মাসে ১ লাখ ৫৭ হাজারের বেশি মামলার নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া