ফিলিস্তিনি দুই যুবকের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলি দখলদার বাহিনীর ২ সৈন্য নিহত, আহত আরও ৪ দখলদার

0
5

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কাছে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি তল্লাশি চৌকিতে (চেকপয়েন্ট) দুই ফিলিস্তিনির চালানো সশস্ত্র অভিযানে অন্তত ৬ দখলদার সৈন্য হতাহতের শিকার হয়েছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদী অধিকৃত হেবরনের উত্তরে ইহুদা জংশনে একটা সফল প্রতিশোধমূলক অভিযান চালিয়েছেন ২ জন ফিলিস্তিনি যুবক। এই সাহসী যুবকরা হেবরনের একটি বহির্গমন পথের কাছে দখলদার বাহিনীর অস্থায়ী সামরিক তল্লাশি চৌকিতে পৌঁছান। যখন সেখানে দখলদার বাহিনীর ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর অন্তর্ভুক্ত ‘হারি’ ব্যাটালিয়নের একটি ইউনিট যানবাহনে তল্লাশি চালাচ্ছিল এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর নজর রাখছিল। তখন ওই দুই সাহসী যুবক গাড়ি থেকে নেমে ইসরাইলি সামরিক ইউনিটটির ওপর গুলিবর্ষণ শুরু করেন, ফলে ঘটনাস্থলে টানা ২০ মিনিট ধরে তীব্র গোলাগুলি বিনিময় হয়।

অভিযান পরিচালনাকারী ২৭ বছর বয়সী দুই ফিলিস্তিনি যুবকই ছিলেন অধিকৃত হেবরনের বাসিন্দা, যাদের সাহসী অভিযানে ঘটনাস্থলে অন্তত ৬ ইসরায়েলি সৈন্য আহত হয়। এই ঘটনার সময় আহতদের মধ্যে ২ সৈন্যের অবস্থা আশঙ্কাজনক ছিলো, পরে তারা হাসপাতালে নিহত হয়। নিহত দখলদার সৈন্যরা হচ্ছে ২৩ বছর বয়সী স্টাফ সার্জেন্ট রন ইয়োনাতান রয়টম্যান এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইউভাল শাই সভিলেম।

জানা গেছে, এই সাহসী অভিযান পরিচালনাকারা ওই দুই ফিলিস্তিনি যুবকও ঘটনাস্থলে সংঘর্ষের পর শহীদ হয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী বোমা বিস্ফোরণে ইউনিট কমান্ডার সহ মোগাদিশু বাহিনীর ৯ সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ওয়াজিরিস্তান ও বান্নুতে শত্রু বাহিনীর ৪টি অবস্থানে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান