
আফগানিস্তানের বালখ প্রদেশের পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে পেশাগত ও আদর্শিক শিক্ষা সম্পন্ন করে স্নাতক হয়েছেন ইমারাতে ইসলামিয়ার ৩৫৮ জন মুজাহিদ সদস্য। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও দায়িত্ব পালনের যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বালখের উপ-প্রাদেশিক গভর্নর মৌলভী নূরুল হুদা আবু ইদরিস হাফিযাহুল্লাহ, প্রাদেশিক পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের কমান্ডার অধ্যাপক সাঈদ আহমাদ হাফিযাহুল্লাহসহ প্রদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপ-প্রাদেশিক গভর্নর মৌলভী নূরুল হুদা আবু ইদরিস হাফিযাহুল্লাহ প্রশিক্ষণকেন্দ্রগুলোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পেশাগত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনের কার্যকারিতা উন্নয়নে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অন্যদিকে, বালখ প্রাদেশিক পুলিশ প্রশিক্ষণকেন্দ্রের কমান্ডার অধ্যাপক সাঈদ আহমাদ হাফিযাহুল্লাহ স্নাতক সম্পন্নকারী মুজাহিদ সদস্যদের অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, অঙ্গীকার ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৫৮ জন মুজাহিদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পেশাগত ও আদর্শিক শিক্ষার মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আরও সক্ষম করে তোলার ক্ষেত্রে এ প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র :
1. 358 Guardians Graduated from the Balkh Police Training Center After Professional and Ideological Education
– https://tinyurl.com/mveafm64


