
শান্তিপূর্ণ অবরোধের কথা বলে প্রকাশ্যে সড়কে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে ইউপিডিএফ-এর সন্ত্রাসীরা। শনিবার (২৪ অক্টোবর) সকালে পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার রাঙ্গাপানি এলাকায় ঘটনাটি ঘটে। অবরোধ চলাকালে তারা অস্ত্র হাতে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় মহড়া দেয় ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক ড্রোন দ্বারা নজরদারির বিষয় টের পেয়ে পালিয়ে যায় এসব অস্ত্রধারী সন্ত্রাসীরা।
ভিডিও: https://archive.org/details/weapons-drilled-in-khagrachhari


