পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি আগ্রাসন আরও তীব্র, ১৫ এলাকায় সন্ত্রাসী অভিযান চালিয়ে ৭০ ফিলিস্তিনি আটক

0
0

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযান, গণগ্রেপ্তার, বাড়িঘরে তল্লাশি ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পশ্চিম তীরের ১৫টি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ জন ফিলিস্তিনিকে আটক করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এ সময় হেবরনে শত শত বাড়িতে তল্লাশি, বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়তে বাধ্য করা এবং বাড়িঘরকে সামরিক জিজ্ঞাসাবাদকেন্দ্রে পরিণত করার ঘটনাও ঘটেছে।

ফিলিস্তিনি অধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানিয়েছে পশ্চিম তীরজুড়ে ১৫টি এলাকায় অভিযান চালিয়ে ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। এর মধ্যে রয়েছে রামাল্লা, জেনিন, নাবলুস, বেথলেহেম, জেরুজালেম, আল-বিরেহ ও বিরজেইত।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, আটক ব্যক্তিদের বেশির ভাগই সাবেক বন্দী। আরও কয়েকশ মানুষকে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়েকজনকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, হেবরনে কয়েকশ বাড়িতে অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। তারা বাসিন্দাদের শহরের কিছু অংশ ছেড়ে যেতে বাধ্য করেছে। কয়েক ডজন বাড়িকে সামরিক জিজ্ঞাসাবাদকেন্দ্রে রূপান্তর করেছে।

রামাল্লা, জেনিন, নাবলুস, বেথলেহেম, জেরুজালেমসহ অন্যান্য এলাকাতেও অভিযান চালানো হয়েছে। ছাড়া পাওয়া ব্যক্তিদের অনেককে মারধর করা হয়েছে, চোখ বেঁধে রাখা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে।

প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি বলছে, গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজায় ধ্বংসযজ্ঞের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি দখলদার বাহিনীর গণগ্রেপ্তার, বাড়িঘরে হামলা, জোরপূর্বক উচ্ছেদ ও নির্যাতন ফিলিস্তিনিদের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। দখলদার বাহিনীর ধারাবাহিক দমন-পীড়নে পশ্চিম তীরের অধিবাসীদের নিরাপত্তা, বসতভিটা ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার ক্রমেই হুমকির মুখে পড়ছে। এভাবে আগ্রাসন ও নিপীড়ন বাড়তে থাকলে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ আরও ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।


তথ্যসূত্র :

1. Around 70 Palestinians detained by Israeli authorities since Friday across West Bank, says PPS

– https://tinyurl.com/muf7e5s9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘অপারেশন ল্যাংড়া’; উত্তর প্রদেশে গোরক্ষা নামে কয়েকশ মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে ভারতের পুলিশ
পরবর্তী নিবন্ধভারতের তামিলনাড়ুতে গরুর মাংস খাওয়ার অভিযোগে হেনস্তার শিকার দলিত শিক্ষার্থী, অতঃপর আত্মহত্যা