গাজায় ইসলামি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শহীদ ৮ ফিলিস্তিনি

0
0

ফিলিস্তিনের গাজা থেকে অধিকৃত পশ্চিম তীর- সর্বত্রই ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস আগ্রাসন ও নির্যাতনের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। গাজায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হামলায় প্রাণহানি ঘটছে, আর পশ্চিম তীরের হেবরনে সামরিক অভিযান, গ্রেপ্তার ও বাড়িঘর থেকে উচ্ছেদের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবন ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে। ২৫ অক্টোবর, রবিবার প্রকাশিত প্রতিবেদনগুলোতে ফিলিস্তিনজুড়ে সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনের এই চিত্র উঠে এসেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে গাজা নগরীর ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুটি হামলা চালানো হয়। প্রথমে ড্রোন হামলায় সাত ছাত্রী আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় তাকে নিকটবর্তী একটি অস্থায়ী হাসপাতালে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিমান হামলায় তিন নিরাপত্তাকর্মী শহীদ হন।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুজন শহীদ হন। মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজার আল-রশিদ সড়কে হামলায় আরও একজন শহীদ হন। সব মিলিয়ে রবিবারের এসব হামলায় গাজায় অন্তত আট জন শহীদ হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান ও অবরোধে ফিলিস্তিনি পরিবারগুলোর দুর্ভোগ বেড়েছে। আল জাজিরার ২৫ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সামরিক অবস্থান ও পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহার করছে। অভিযানের সময় বহু বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, বাসিন্দাদের ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, হেবরনে অভিযানের সময় অন্তত ৪৭ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৯৩টি পরিবারের প্রায় ২ হাজার ২০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পশ্চিম তীরের অন্যান্য এলাকাতেও গ্রেপ্তার ও তল্লাশি অভিযান চালানো হয়েছে।


তথ্যসূত্র :

1. Eight killed in Gaza as Israel targets university campus and other sites

– https://tinyurl.com/2wm6bphh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় জান্তা ও মিলিশিয়ার অবস্থানে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের অভিযান: ২টি ঘাঁটি বিজয়