
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যের অভিযোগে নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা।। ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
তথ্যসূত্র:
১। খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক
– https://tinyurl.com/mut52wpb


