গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দিয়ে ইউনিয়ন স্বাধীন করার ঘোষণা দিল আওয়ামী সন্ত্রাসীরা

0
0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দিয়ে টুঙ্গিপাড়ার ১নং কুশলী ইউনিয়ন স্বাধীন করার ঘোষণা দিল গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় কয়েকটি দোকানেও আগুন ও ভাঙচুর চালায় এই গণহত্যাকারীরা।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) সন্ধার দিকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রথমে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও আগুন ধরিয়ে দেয় ওই সন্ত্রাসীরা। পরে তারা উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একপর্যায়ে তারা উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বর্ণি বাজারেও যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

এসব ঘটনায় কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব তাণ্ডব চালায় বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ভিডিও লিংক- https://www.facebook.com/reel/1137742622001031


তথ্যসূত্র:
১। টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
– https://tinyurl.com/2r8xf36d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউগান্ডান সেনা প্রত্যাহারে শূন্যতা: মোগাদিশু অভিমুখে শাবাবের অগ্রাভিযান ঠেকাতে মাঠে নামছে তুরস্কের ১৫ হাজার সৈন্য