ধর্ষণের আশঙ্কায় শরীরে স্পর্শ করতে বাধা দেওয়ায় দিল্লিতে ২০ বছর বয়সী অসুস্থ নারীকে পিটিয়ে হত্যা

0
1
অভিযুক্ত প্রমোদ সিং

অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে ২০ বছর বয়সী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ৭ নভেম্বর রাতে নয়াদিল্লির উত্তরাঞ্চলের বুরারি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রমোদ সিং (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন দোকানদার ওই নারীকে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় প্রমোদ সিং ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সে নারীকে দেখতে পেয়ে তুলে কাছের একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, অভিযুক্ত ওই নারীকে স্পর্শ করতে চাইলে ধর্ষণের আশঙ্কায় সে আপত্তি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশের কাছে অভিযুক্ত শিকার করেছে, সে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটি পাথর দিয়ে ওই নারীকে বারবার আঘাত করে। এতে ওই নারীর মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত ৮ নভেম্বর বুরারি এলাকার একটি ফাঁকা জায়গার পাশে ওই নারীর মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3mxy3z5b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুর্গম ফারিয়াব প্রদেশে ৬০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করতে ১৩৫ কি.মি. সঞ্চালন লাইন সংস্কার করল ইমারাতে ইসলামিয়া