ইসলামী শরিয়াহর ভিত্তিতেই পরিচালিত হবে ইমারাতে ইসলামিয়ার শাসনব্যবস্থা: আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ

0
1

আফগানিস্তানে দীর্ঘ সংগ্রামের পর ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়াকে আল্লাহর বিশেষ সাহায্য হিসেবে উল্লেখ করে ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ বলেছেন, জিহাদের পর ইসলামী শাসনব্যবস্থা বাস্তবায়ন ও পরিচালনা করা সবচেয়ে বড় এবং কঠিন দায়িত্ব। এ ব্যবস্থার ভিত্তি অবশ্যই শরিয়াহর বিধান ও মূলনীতির ওপর প্রতিষ্ঠিত হতে হবে।

১৬ নভেম্বর, সোমবার কাবুল বিশ্ববিদ্যালয়ে আমিরুল মুমিনিনের জারিকৃত ফরমানগুলোর প্রভাব নিয়ে আয়োজিত এক গবেষণা সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় পর মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আফগানিস্তানে একটি ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তবে এই ব্যবস্থা প্রতিষ্ঠার পর এর যথাযথ বাস্তবায়ন ও পরিচালনা আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, শরিয়াহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করা না গেলে শাসনব্যবস্থার মধ্যে মতপার্থক্য ও বিভক্তি সৃষ্টি হতে পারে। তাই দায়িত্বশীলদের শরিয়াহর নির্দেশনা অনুসরণ করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্বের যথাযথ বাস্তবায়ন অতীতের দীর্ঘ বিশ বছরের সময়ের তুলনায় আরও বেশি কঠিন ও গুরুত্বপূর্ণ। ইসলামী শাসনব্যবস্থার প্রকৃত ভিত্তি শরিয়াহর বিধান ও মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। তাঁর মতে, শরিয়াহর ভিত্তি ছাড়া কোনো শাসনব্যবস্থা স্থায়ী হতে পারে না; বরং এর ফলে মতবিরোধ ও বিভক্তির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

বক্তব্যে তিনি বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে ঐক্য ও সংহতির আহ্বান জানানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্যে ইসলামী শাসনব্যবস্থার স্থিতিশীলতা, দায়িত্বশীলদের কর্তব্য পালন এবং শরিয়াহর নীতিমালার যথাযথ বাস্তবায়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

সম্মেলনে জানানো হয়, এতে উপস্থাপনের জন্য মোট ১ হাজার ৮৭৬টি গবেষণাপত্র জমা পড়েছিল। মূল্যায়নের পর প্রায় এক হাজার গবেষণাপত্র নির্বাচিত করা হয়। এসব গবেষণা ৭৫ খণ্ড বইয়ে প্রকাশ করা হয়েছে এবং সেগুলোর সারসংক্ষেপ ছয় খণ্ডে সংকলিত হয়েছে।

সম্মেলনে আফগানিস্তানের প্রধান বিচারপতি শেখ আবদুল হাকিম হাক্কানি হাফিযাহুল্লাহসহ বিভিন্ন প্রদেশের আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এতে আমিরুল মুমিনিনের ফরমানগুলোর শরয়ি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।


তথ্যসূত্র :
1. Interior Minister Khalifa Sirajuddin Haqqani said at a research conference at Kabul University
– https://tinyurl.com/3bkcpt64

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কোপাল সন্ত্রাসী আ.লীগ নেতাকর্মীরা